ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ৩:১৮:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৪১৫০৬, মৃত্যু ৮৯৫

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৫ পিএম, ১১ জুলাই ২০২১ রবিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ভারতে নতুন করে করোনায় ৪১ হাজার ৫০৬ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি আট লাখ ৩৭ হাজার ২২২ জনে। 
একদিনে ৮৯৫ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ আট হাজার ৪০ জনে। 
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে আজ রোববার এ কথা জানা গেছে। 
এদিকে ভারতে বর্তমানে করোনায় অসুস্থ রয়েছে চার লাখ ৫৪ হাজার ১১৮ জন যা মোট সংক্রমণের ১.৪৭ শতাংশ। সুস্থতার হার বর্তমানে ৯৭.২০ শতাংশ। 
দেশটিতে দৈনিক শনাক্তের হার বর্তমানে ২.২৫ শতাংশ। 
নতুন করে মারা যাওয়া ৮৯৫ জনের মধ্যে ৪৯৪ জনই মহারাষ্ট্র এবং ১০৯ জন কেরালা রাজ্যের।