ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ২২:৫৫:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৪৩ হাজার, মৃত্যু ৬৪১

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ২৯ জুলাই ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা মঙ্গলবারের তুলনায় বুধবার কিছুটা কমেছে, তবে প্রায় অপরিবর্তিত আছে ‍মৃতের সংখ্যা।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার দেশটিতে করোনায় নতুন আক্রান্ত হয়েছে ৪৩ হাজার ৫০৯ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে ৬৪১ জন। আগের দিন মঙ্গলবার দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪৩ হাজার ৬৫৪ জন ও ‍মৃতের সংখ্যা ছিল ৬৪০ জন।

অর্থাৎ, ২৪ ঘণ্টার ব্যবধানে দেশটিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ১৪৫ জন, মৃত্যু বেড়েছে ১ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সবচেয়ে বেশি নতুন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে কেরালায়। ভারতের সর্বদক্ষিণের এই রাজ্যটিতে বুধবার নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২২ হাজার ৫৬ জন। এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ১৫ লাখ ২৮ হাজার ১১৪ জন এবং এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪ লাখ ২২ হাজার ৬৬২ জন।

এছাড়া বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগী আছেন ৪ লাখ ৯ হাজার ৮০৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দেশে বর্তমানে করোনায় দৈনিক শনাক্তের হার ২ দশমিক ৩৮ শতাংশ।

বুধবার ভারতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৮ হাজার ৭৭২ জন। এই নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা পৌঁছাল ৩ কোটি ৬ লাখ ৯৪ হাজার ১২২ জনে।

-জেডসি