ভারতে একদিনে করোনায় মৃত্যু ফের ৩ হাজার ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪১ পিএম, ৫ জুন ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী ভাইরাস করোনায় বিপর্যস্ত ভারতে ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। কয়েকদিন ধরে দৈনিক তিন হাজারের ওপরে মৃত্যুর পর তিন দিন ধরে সেই সংখ্যাটা কমে গিয়েছিল। আজ সেই সংখ্যাটা আবার তিন হাজার পেরিয়ে গেল।
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে তিন হাজার ৩৩৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে করোনা আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আরও তিন হাজার ৩৩৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১ লাখ ১৯ হাজার ৪৮৫ জন। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৮৯ হাজার ১৭৫ জন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৬ লাখ ৯৩ হাজার ৮৩৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৪৪ হাজার ১০১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৬৭ লাখ ৮৭ হাজার ১৩০ জন।
এর আগে গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ১ লাখ ৩৪ হাজার জনের করোনা শনাক্ত হয়েছিল। একই সময়ে মারা যান ২ হাজার ৮৮৭ জন। গতকাল মৃত্যুর সংখ্যাটা কমে হয়েছিল ২ হাজার ৭১৩ জনে। এরপর একদিনে মৃত্যুর সংখ্যা আবার তিন হাজার পেরোলো।
ভারতে এখন করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে। দেশটিতে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। বিভিন্ন রাজ্যে প্রায় প্রতিদিনই অক্সিজেন সংকটে রোগীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
দেশটির সবচেয়ে বেশি সংক্রমণ রাজ্য এখন পর্যন্ত মহারাষ্ট্র। এ ছাড়া দিল্লি, উত্তর প্রদেশ, কর্ণাটক, বিহার, কেরালা, অসম, পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
-জেডসি
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার










