ভারতে একদিনে করোনায় মৃত্যু ২৭২৬, শনাক্ত ৬০ হাজার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৫ পিএম, ১৫ জুন ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
বেশ কিছু রাজ্যে কড়া বিধিনিষেধ। প্রশাসনের প্রচার এবং সাধারণ মানুষের সচেতনতার সুফল। হু হু করে নামছে ভারতের করোনা সংক্রমণের গ্রাফ। মঙ্গলবার দেশটির দৈনিক আক্রান্তের গ্রাফ নামতে নামতে ৬০ হাজারের ঘরে চলে এসেছে। যা কিনা গত আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন। শুধু তাই নয়, দেশটির দৈনিক মৃত্যুর হারও কমছে পাল্লা দিয়ে। কমছে অ্যাকটিভ কেসও। অর্থাৎ, সার্বিকভাবে ক্রমশ নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে ভারতের করোনা সংক্রমণের হার।
মঙ্গলবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬০ হাজার ৪৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গত ৭৫ দিনের মধ্যে সর্বনিম্ন। ফলে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ৮৮১ জন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৩ লাখ ৭৭ হাজার ৩১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৭২৬ জনের। দেশটির দৈনিক সংক্রমণের হার অনেক দিন ধরেই নিম্নমুখী। তবে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্বেগে রাখছিল মৃত্যুর পরিসংখ্যান। এবার মৃতের সংখ্যাতেও ক্রমশ স্বস্তি ফিরছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ১৭ হাজার ৫২৫ জন। ইতোমধ্যেই ভারতে ২৫ কোটি ৯০ লাখ ৪৪ হাজার ৭২ জনকে টিকা দেয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১৭ লাখের বেশি মানুষের। সূত্র : সংবাদ প্রতিদিন
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










