ভারতে একদিনে করোনায় মৃত্যু ৫৯৩, শনাক্ত ৪১ হাজার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৫ পিএম, ৩১ জুলাই ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
ভারতের বেশিরভাগ রাজ্যে করোনার সংক্রমণ কমে এসেছে। পর পর চার দিন দেশটিতে দৈনিক আক্রান্ত ৪০ হাজারের কিছু বেশি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছে ৪১ হাজার ৬৪৯ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হলো তিন কোটি ১৬ লাখ ১৩ হাজার ৯৯৩ জন।
তবে দেশটির এই নতুন আক্রান্তের বেশিরভাগই হচ্ছে কেরলায়। গত ২৪ ঘণ্টায় শুধু ওই রাজ্যেই আক্রান্ত হয়েছে ২০ হাজার ৭৭২ জন। বাকি সব রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রে ছয় হাজার ৬০০, অন্ধ্রপ্রদেশে দুই হাজারের কিছু বেশি। কর্নাটক ও তামিলনাড়ুতে দু’হাজারের কম। ওড়িষ্যায় দেড় হাজার ও আসামে হাজারের কাছাকাছি।
গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৫৯৩ জনের। এনিয়ে দেশটিতে মোট চার লাখ ২৩ হাজার ৮১০ জনের প্রাণ গেল করোনায়। দৈনিক মৃত্যুতে মহারাষ্ট্রে ২০০-এর বেশি, কেরলে ১০০-এর বেশি ও ওড়িষ্যায় ৫০-এর বেশি। বাকি সব রাজ্যে তা ৫০-এর কম।
তবে দৈনিক সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত তিন দিন ধরে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে। গত কয়েক দিনে এই সংখ্যা বেড়ে চার লাখ ছাড়িয়েছে। দেশটিতে এখন সক্রিয় রোগী রয়েছে চার লাখ আট হাজার ৯২০ জন। সূত্র: আনন্দবাজার পত্রিকা
-জেডসি
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক











