ভারতে একদিনে করোনায় সংক্রমণ ২৯ হাজার, মৃত্যু ৪১৫
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৭ পিএম, ২৭ জুলাই ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ৬৮৯ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় ১০ হাজার। অন্যদিকে একই সময়ে দেশটিতে কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে ১ জন।
মঙ্গলবার (২৭ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৪ লাখ ৪০ হাজার ৯৫১ জনে; মারা গেছেন ৪ লাখ ২১ হাজার ৩৮২ জন।
এদিকে দৈনিক সুস্থতা ও সংক্রমণের সংখ্যায় একদিন পরই আগের চেহারায় ফিরেছে ভারত। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাসে নতুন করে আক্রান্ত রোগীর তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে ১২৪ দিন পর ভারতে সক্রিয় রোগীর সংখ্যা নেমেছে ৪ লাখের নিচে। চলতি বছরের ২৫ মার্চ শেষবার ভারতের সক্রিয় রোগীর সংখ্যা ছিল ৪ লাখের কম। দৈনিক সংক্রমণ বৃদ্ধির কারণে এরপর থেকে ধারাবাহিকভাবে বাড়তেই থাকে সক্রিয় রোগী।
গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৩৬৩ জন। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৬৮৯। ফলে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৮ হাজার ১০০ জন। দেশটির মোট শনাক্ত রোগীর ১ দশমিক ২৭ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী। দেশটিতে এখন সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৩৯ শতাংশে।
ভারতে বর্তমানে দৈনিক সংক্রমণের হার নেমে এসেছে ২ শতাংশের নিচে, ১ দশমিক ৭৩ শতাংশে। টানা ৩৬ দিন ধরে দেশটিতে এই হার ছিল ৫ শতাংশের নিচেই রয়েছে।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










