ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১৬:২৬:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫% কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা

ভারতে একদিনে করোনায় সংক্রমণ ৪০ হাজার, মৃত্যু ৪২২

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২ আগস্ট ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ১৩৪ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী সংখ্যা কমেছে দেড় হাজারের বেশি। একই সময়ে ভারতে কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে শতাধিক। 

সোমবার (২ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৬ লাখ ৯৫ হাজার ৯৫৮ জনে, মারা গেছেন ৪ লাখ ২৪ হাজার ৭৭৩ জন।

এদিকে দৈনিক সুস্থতা ও সংক্রমণের সংখ্যায় সোমবারও বজায় রয়েছে উল্টো চিত্র। অর্থাৎ সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হওয়া মানুষের তুলনায় ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন বেশি মানুষ। ফলে দেশটিতে সক্রিয় রোগী বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রয়েছে।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৬ হাজার ৯৪৬ জন। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ৪০ হাজারের বেশি। ফলে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ১৩ হাজার ৭১৮ জনে। দেশটির মোট শনাক্ত রোগীর ১ দশমিক ৩১ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী।

সোমবারের তথ্য অনুযায়ী, দেশটিতে সুস্থতার হার আরও কমে দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৩৫ শতাংশে। রোববার এই হার ছিল ৯৭ দশমিক ৩৬ শতাংশ। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৮১ শতাংশ। অবশ্য টানা ৪১ দিন ধরে দেশটিতে এই হার রয়েছে ৫ শতাংশের নিচেই।

-জেডসি