ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ২১:১৯:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

ভারতে একদিনে করোনায় ৬১৭ জনের মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ৭ আগস্ট ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৬২৮ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী সংখ্যা কমেছে প্রায় ৬ হাজার। অন্যদিকে সংক্রমণ কমলেও শনিবার ভারতে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। দেশটিতে দৈনিক মৃত্যু গত কয়েকদিন ৫০০-র নিচে থাকলেও গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬১৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু বেড়েছে দেড় শতাধিক।

শনিবার (৭ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৮ লাখ ৯৫ হাজার ৩৮৫ জনে; মারা গেছেন ৪ লাখ ২৭ হাজার ৩৭১ জন।

এদিকে দৈনিক সুস্থতা ও সংক্রমণের শনিবার ভারতে ফিরে এসেছে স্বাভবাবিক চিত্র। অর্থাৎ টানা কয়েকদিনের ধারাবাহিকতা ভেঙে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাসে নতুন করে সংক্রমিত রোগীর তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে শনিবার দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কিছুটা কমেছে।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪০ হাজার ১৭ জন। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে ৩৮ হাজারের বেশি। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লাখ ১২ হাজার ১৫৩ জনে। দেশটির মোট শনাক্ত রোগীর ১ দশমিক ২৯ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী।

এদিকে শনিবার ভারতে সুস্থতার হার বেড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৩৭ শতাংশ। শুক্রবার এই হার ছিল ৯৭ দশমিক ৩৬ শতাংশ।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ২ দশমিক ২১ শতাংশে। টানা ১২ দিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের হার ৩ শতাংশের নিচেই রয়েছে।

-জেডসি