ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ১৫:৪৯:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ

ভারতে একদিনে প্রায় ৪২ হাজার ব্যক্তির করোনা সনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ১ সেপ্টেম্বর ২০২১ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ হাজার ৯৬৫ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এনিয়ে দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে মোট ৩ কোটি ২৮ লাখ ১০ হাজার ৮৪৫ জনে দাঁড়ালো। বুধবার হালনাগাদ করা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।
স্থানীয় সময় সকাল ৮ টায় হালনাগাদ করা উপাত্ত অনুযায়ী, ভারতে চিকিৎসাধীন রোগির সংখ্যা বৃদ্ধি পেয়ে এখন ৩ লাখ ৭৮ হাজার ১৮১ জনে দাঁড়িয়েছে। একই সময়ে দেশটিতে করোনায় নতুন করে ৩৬০ জনের মৃত্যু ঘটায় এ সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ৩৯ হাজার ২০ জনে।
মন্ত্রণালয় জানায়, ভারতে বর্তমানে চিকিৎসাধীন রোগির সংখ্যা বেড়ে ৩ লাখ ৭৮ হাজার ১৮১ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা মোট আক্রান্তের সংখ্যার মাত্র ১.১৫ শতাংশ। দেশব্যাপী কোভিড-১৯ রোগ থেকে সুস্থতার হার ৯৭.৫১ শতাংশ।
তারা জানায়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন  রোগির সংখ্যা ৭ হাজার ৫৪১ জন বৃদ্ধি পেয়েছে।
মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার ভারতে ১৬ লাখ ৬ হাজার ৭৮৫ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। এনিয়ে দেশটিতে এ পর্যন্ত মোট ৫২ কোটি ৩১ লাখ ৮৪ হাজার ২৯৩ জনের এ ভাইরাস পরীক্ষা করা হলো। পরীক্ষার বিপরীতে প্রাত্যহিক আক্রান্তের হার ২.৬১ শতাংশ।
সাপ্তাহিক আক্রান্তের হার ২.৫৮ শতাংশ এবং বিগত ৬৮ দিন ধরে করোনাভাইরাসে আক্রান্তের হার ৩ শতাংশের নিচে থাকতে দেখা যাচ্ছে।
উপাত্ত অনুযায়ী, ভারতে করোনাভাইরাসে মৃত্যু হার ১.৩৪ শতাংশ।