ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ২১:৪৬:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

ভারতে একদিনে রেকর্ড ৩২,৬৯৫ করোনায় আক্রান্ত, মৃত্যু ৬০৬

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৩ পিএম, ১৬ জুলাই ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের মারাত্মক রূপ নিচ্ছে করোনাভাইরাস। সংক্রমণ গিয়ে ঠেকেছে চরম পর্যায়ে। বিগত ২৪ ঘন্টায় সর্বোচ্চ করোনা সংক্রমণ ধরা পড়েছে দেশটিতে। ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হলেন, ৩২ হাজার ৬৯৫ জন। আবারও মৃত্যু হয়েছে ৬০৬ জনের।

নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লক্ষ ৬৮ হাজার ৮৭৬ এ। মৃত্যু হয়েছে ২৪ হাজার ৯১৫ জনের। দেশে অ্যাক্টিভ করোনা কেস রয়েছে ৩ লক্ষ ৩১ হাজারের বেশি। সুস্থ হয়েছেন ৬ লক্ষ ১২ হাজারের বেশি মানুষ।

১৩০ কোটি দেশের জনসংখ্যার মধ্যে এখন পর্যন্ত মোট ১ কোটি ২৭ লক্ষ মানুষের করোনা টেস্ট করা হয়েছে। এক ব্যক্তির একাধিক বারও রেকর্ডও হতে পারে। বুধবার দেশে সর্বাধিক করোনা পরীক্ষা করা হয়েছে। এদিন মোট ৩ লক্ষ ২৬ হাজার করোনা টেস্ট করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় দেশে সর্বাধিক করোনা সংক্রমণ হয়েছে মহারাষ্ট্রে। আক্রান্ত৫ হয়েছেন মোট ৭ হাজার ৯৭৫ জন। এরপরে তালিকায় তামিলনাডু, সেখানে একদিনে আক্রান্ত ৪ হাজার ৪৯৬ জন। কর্ণাটকে সংখ্যাটা ৩ হাজার ১৭৬, অন্ধ্রপ্রদেশে একদিনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৩২ জন ও উত্তর প্রদেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৫৯ জন।

ইতিমধ্যে বিশ্বের সবথেকে সস্তার কিট বানিয়ে ফেলছে দিল্লি আইআইটি। বুধবারই সেই কিট বাজারে এনেছে আইআইটি, যার নাম ‘করোশিওর’। আইআইটি দিল্লির তরফে জানানো হয়েছে, এই কিটের দাম ৩৯৯ টাকা। আরএনএ আইসোলেশন ও ল্যাবরেটরি চার্জ যুক্ত হওয়ার পরও দাম বেড়ে হবে ৬৫০ টাকা।

-জেডসি