ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৮:৫৫:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

ভারতে একদিনে রেকর্ড ৪০ হাজার করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৫ পিএম, ২০ জুলাই ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) ভয়াবহ রুপ নিয়েছে প্রতিবেশী দেশ ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪০ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছেন।২৪ ঘণ্টার নিরিখে যা এখনও অবধি সর্বোচ্চ। একদিনে এত সংখ্যক মানুষ এর আগে আক্রান্ত হননি।এর মধ্য দিয়ে রোনায় দেশটির আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়ে গেল।খবর এনডিটিভি ও আনন্দবাজারের।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৪০ হাজার ৪২৫ জন নতুন করে কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন। মোট ভারতে আক্রান্ত হলেন ১১ লাখ ১৮ হাজার ৪৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮১ জন। সব মিলিয়ে ভারতে এই পর্যন্ত মোট মৃত্যু হয়েছে মোট ২৭ হাজার ৪৯৭ জনের।

যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর সবচেয়ে বেশি আক্রান্তের রেকর্ড এখন ভারতের।

আক্রান্ত দ্রুত হারে বাড়লেও ভারতে করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটাও বেশ স্বস্তিদায়ক। আক্রান্ত হওয়ার পর এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন সাড়ে ৭ লাখ মানুষ। অর্থাৎ মোট আক্রান্তের ৬২ শতাংশই সুস্থ হয়ে উঠছেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২২ হাজার ৬৬৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সাত লাখ ৮৭ জন করোনামুক্ত হলেন।

গত তিন দিন ধরে ভারতে আক্রান্তের সংখ্যা বেশি। রোজ নতুন সংক্রমণ হচ্ছিল ৩৫ হাজারের বেশি মানুষ। রবিবার তা বেড়ে হল প্রায় ৩৯ হাজার। সোমবার তাও বেড়ে ৪০ হাজার ছাড়িয়ে যায়।

ভারতে করোনায় সবচেয়ে বেশি মারা গেছেন মহারাষ্ট্রের লোকজন। ১১ হাজার ৮৫৪ জন না ফেরার দেশে চলে গেছেন। মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে প্রাণ গেছে তিন হাজার ৬২৮ জনের। তামিলনাডুতে করোনা প্রাণ কেড়েছে দু’হাজার ৪৮১ জনের। গুজরাটে ২১৪২ জনের। কর্নাটকে ১,৩৩১, উত্তরপ্রদেশ ১,১৪৬ ও পশ্চিমবঙ্গে ১,১১২।

-জেডসি