ভারতে একদিনে সর্বোচ্চ প্রাণহানি, মৃত্যু ৩ লাখ ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৫ পিএম, ২৪ মে ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসে বিধ্বস্ত ভারতে মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। গত একদিনে দেশটি মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড গড়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৬৭ হাজারের বেশি মানুষ। ভারতে করোনার পাশাপাশি নতুন মহামারি হিসেবে দেখা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস রোগ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতে গত একদিনে মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৫৫। একদিনে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩ হাজার ৭৫১ জন।
ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৮৩৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৬৭ লাখ ৫১ হাজার ৬৮১ জন।
করোনার ভয়াবহতায় ভেঙে পড়েছে ভারতের স্বাস্থ্যসেবা। কয়েকটি রাজ্যে অক্সিজেন ও নানা চিকিৎসা সামগ্রীর সংকট দেখা দিয়েছে। স্বাস্থ্যকর্মীরা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন।
নদীতে ভাসতে দেখা গেছে শত শত লাশ। নদীর পাড়ের বালুচরে মিলেছে হাজার হাজার পোঁতা লাশ। এটির ফলে করোনা সংক্রমণ বৃদ্ধি ও পরিবেশ দূষণের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যেই নতুন করে ভারতে দেখা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস নামের এক রোগ। এটি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে দেশটি এই রোগকে নতুন মহামারি হিসেবে ঘোষণা করেছে। এর পাশপাশি অনেকের দেখা দিয়েছে হোয়াইট ফাঙ্গাস রোগ। এটি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
সোমবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৮৬৫ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৪ লাখ ৭৮ হাজার ২৪০ জনে।
একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ৪ লাখ ৭৮ হাজার ৪ জন। এতে ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ৭৫ লাখ ১৮ হাজার ২১৩ জনে।
-জেডসি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই










