ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ২০:০৮:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

ভারতে কমেছে করোনা সংক্রমণ ও মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২১ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনায় বিপর্যস্ত ভারতে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। শনিবার (২৬ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৬৯৮ জন মানুষ। সবমিলিয়ে দেশটিতে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১ লাখ ৮৩ হাজার ১৪৩ জনে।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ১৮৩ জন। আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে প্রায় দেড়শো। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৯৪ হাজার ৪৯৩ জন। গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন প্রায় ৬৫ হাজার মানুষ। সবমিলিয়ে সুস্থ হয়েছে ২ কোটি ৯১ লাখ ৯৩ হাজার ৮৫ জন।

এদিকে, শুক্রবার দেশটির কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এখন পর্যন্ত ১১ রাজ্যে ৪৮ জনের দেহে ডেলটা প্লাস ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এর মধ্যে অধিকাংশই মহারাষ্ট্রে। সেখানে ২০ জনের দেহে নতুন এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে।

টিকা প্রয়োগের গতি বাড়িয়ে সংক্রমণ মোকাবিলার চেষ্টা করছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত টিকা পেয়েছেন সাড়ে ৩১ কোটির বেশি মানুষ।


-জেডসি