ভারতে করোনার চিকিৎসা থেকে বাদ প্লাজমা থেরাপি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ পিএম, ১৮ মে ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ভারতে করোনা রোগীদের চিকিৎসা থেকে বাদ দেওয়া হলো প্লাজমা থেরাপি। এতদিন কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসায় হাসপাতালগুলোতে এই পদ্ধতির মাধ্যমে চিকিৎসা হতো। কিন্তু জাতীয় কোভিড টাস্ক ফোর্স জানিয়েছে এই পদ্ধতি ছিল পরীক্ষামূলক। তাছাড়া এই পদ্ধতি রোগের সংক্রমণ কমাতে কার্যকরী নয় বলে প্রমাণিত হয়েছে। তাই চিকিৎসা থেকে এই পদ্ধতি বাদ দেওয়া হলো।
গত সপ্তাহে এই নিয়ে টাস্ক ফোর্সের সদস্যদের মধ্যে বৈঠক হয়। বৈঠকে উচ্চপদস্থ কর্মকর্তা, বিজ্ঞানী ও শীর্ষ চিকিৎসকরা অংশ নিয়েছিলেন। তারা চিকিৎসা পদ্ধতি থেকে প্লাজমা থেরাপিকে বাদ দেওয়ার পক্ষে মত দেন।
এর আগে নির্দেশ দেওয়া হয়েছিল যে, প্লাজমা থেরাপি পদ্ধতি স্বল্প উপসর্গযুক্ত রোগীর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। অথবা উপসর্গ দেখা দেওয়ার সাত দিনের মধ্যে মাঝারি রোগীদের জন্যও ব্যবহার করা যেতে পারে। কিন্তু একাধিক বিজ্ঞানী প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা কে বিজয় রাঘবনকে একটি চিঠি দেন। সেখানে বলা ছিল, দেশে প্লাজমা থেরাপির ব্যবহার অযৌক্তিক এবং অবৈজ্ঞানিকভাবে হচ্ছে।
চিঠিতে লেখা ছিল, ক্লিনিকাল, পাবলিক হেলথ প্রফেশনাল এবং বিজ্ঞানী হিসাবে আমরা আপনাকে লিখছি যে দেশের কোভিডের চিকিৎসার জন্য প্লাজমার অযৌক্তিক ও অবৈজ্ঞানিক ব্যবহার হচ্ছে। সরকারি সংস্থাগুলোর জারি করা নির্দেশিকার জন্য এর এমন ব্যবহার হচ্ছে। আমরা এই সমস্যাটি সমাধানের জন্য অনুরোধ করছি। আপনার হস্তক্ষেপ করোনা রোগীদের, তাদের পরিবার, তাদের চিকিৎসকদের হয়রানি প্রতিরোধ করতে পারে।
গত শনিবার এই বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়। সেখানে জানানো হয় যে, করোনার চিকিৎসায় প্লাজমা দান বা থেরাপি খুব একটা ফলপ্রসূ হচ্ছে না। ভারতে করোনা মহামারি শুরুর প্রথম পর্যায়ে প্রাণঘাতী চিকিৎসায় প্লাজমা থেরাপি প্রথম অস্ত্র হলেও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কোভিডের প্রকোপ কমাতে বা রোগীকে বাঁচাতে খুব একটা কার্যকর হচ্ছে না প্লাজমা থেরাপি। শুধু তাই নয়, বেশ কিছু ক্ষেত্রে এর যথেচ্ছ ব্যবহার সমস্যা বাড়াচ্ছে। সেই কারণেই প্রাথমিকভাবে গতবছর যে প্লাজমা থেরাপির কথা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) গাইডলাইনে উল্লেখ করা হয়েছিল, তা আসছে সময়ে পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে।
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










