ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ২২:১৪:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

ভারতে করোনার তীব্রতা কমছে, নতুন আক্রান্ত ৭০৪২১ 

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪১ পিএম, ১৪ জুন ২০২১ সোমবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ভারতে নতুন করে ৭০ হাজার ৪২১ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ৭৪ দিনে এটি সবচেয়ে কম সংক্রমণ। এ নিয়ে দেশটিতে মোট সংক্রমিত লোকের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৯৫ লক্ষ ১০ হাজার ৪১০ জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।
সূত্র মতে, গত ২৪ ঘন্টায় মারা গেছে তিন হাজার ৯২১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৭৪ হাজার ৩০৫ জনে।
বর্তমানে করোনায় অসুস্থ লোকের সংখ্যা ১০ লাখের নিচে নেমে হয়েছে নয় লাখ ৭৩ হাজার ১৫৮ জন।
সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫ দশমিক ৪৩ শতাংশ।
দেশটিতে দৈনিক সংক্রমণের হার বর্তমানে ৪.৭২ শতাংশ। গত ২১ দিন ধরেই সংক্রমণের হার ১০ শতাংশের নিচে।
এদিকে ভারতে দেশজুড়ে টিকা দান কর্মসূচির আওতায় ২৫ কোটি ৪৮ লাখ ৪৯ হাজার ৩০১ ডোজ করোনার টিকা দেয়া হয়েছে।