ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ১৫:৪৯:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ

ভারতে করোনার দৈনিক সংক্রমণ ৪৬ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৬ পিএম, ২৬ আগস্ট ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে আবারও বাড়ছে করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ। এর আগে বেশ কয়েকদিন দৈনিক সংক্রমণ ৪০ হাজারের নিচে ছিল। কিন্তু দেশটিতে সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৬৪ জন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার এই খবর দিয়েছে এনডিটিভি।

এর আগে বুধবার দেশটিতে করোনাক্রান্ত হয়েছিলেন ৩৭ হাজার ৫৯৩ জন। মঙ্গলবার আক্রান্ত হন ২৫ হাজার ৪৬৭ জন। সোমবার ২৫ হাজার ৭২ জন এবং রোববার ৩০ হাজার ৯৪৮ জন করোনাক্রান্ত হন।

এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬০৭ জনের। বুধবার মৃত্যু হয়েছিল ৬৪৮ জনের। আগের ২৪ ঘণ্টার তুলনায় মৃত্যু কিছুটা কমেছে। এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ ৩৬ হাজার ৩৬৫ জনের। করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ২৫ লাখ ৫৮ হাজার মানুষ।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে।


-জেডসি