ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৩:০৫:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

ভারতে করোনার সংক্রমণ বাড়লেও কমেছে প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৩ পিএম, ৩ জুন ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাস ভারতে তাণ্ডব চালাচ্ছে। কয়েকদিন সংক্রমণ কিছুটা কমলেও দৈনিক সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। তবে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে দেড় লাখের কম সংক্রমণ হয়েছে এবং মারা গেছে আরও প্রায় তিন হাজার মানুষ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৪ হাজার। একই সময়ে মারা গেছে ২ হাজার ৮৮৭ জন। একদিন আগেই আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৩২ হাজার ৭৮৮। একই সময়ে মারা গিয়েছিলো ৩ হাজার ২০৭ জন। অর্থাৎ একদিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়লেও মৃত্য কমেছে।

এখন পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৪ লাখ ছাড়িয়ে গেছে। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩ লাখ ৩৭ হাজার ৯৮৯ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ১১ হাজার ৪৯৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে উঠেছে ২ কোটি ৬৩ লাখ ৯০ হাজার ৫৮৪ জন।

-জেডসি