ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৯ পিএম, ২৩ জুন ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাস মহামারির ধাক্কা কাটিয়ে ভারতে প্রতিদিনই দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমে আসার যে প্রবণতা ছিল, তাতে ছেদ পড়েছে। আর এতেই দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৩ কোটির গণ্ডি। এই ‘মাইলফলকে’ ভারতের সামনে রয়েছে কেবল করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে ফের বেড়েছে ভাইরাসে সংক্রমিত নতুন রোগীর সংখ্যা। একইসঙ্গে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। তবে সুস্থতার হার বাড়ায় ভারতে সক্রিয় রোগী নেমে এসেছে সাড়ে ৬ লাখের নিচে। গত ৮২ দিনের মধ্যে যা সর্বনিম্ন।
বুধবার (২৩ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৮৪৮ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন সংক্রমিত রোগী বেড়েছে প্রায় ৮ হাজার।
টানা কয়েকদিন নতুন রোগী শনাক্তের সংখ্যা কমে এলেও বুধবার তা আবারও কিছুটা বেড়ে গেল। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ হাজার ৭০৯ জনে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩৫৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু বেড়েছে প্রায় দুইশো। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৯০ হাজার ৬৬০ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্তের সংখ্যা বাড়লেও কমছে সক্রিয় রোগী। একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় সাড়ে ৬ লাখের নিচে।
গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় ১৯ হাজার। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৬ লাখ ৪৩ হাজার ১৯৪ জন। গত ৮২ দিনের মধ্যে যা সর্বনিম্ন।
গত কয়েক সপ্তাহ ধরেই ভারতে দৈনিক সংক্রমণের হার কমছে। বুধবারের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন দৈনিক সংক্রমণের হার ২ দশমিক ৬৭ শতাংশ।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










