ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ৮:০২:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

ভারতে করোনায় আরও ১৪২২ মৃত্যু, শনাক্ত ৫৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ২১ জুন ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারির ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে প্রতিদিনই কমছে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা নেমেছে দেড় হাজারের নিচে।

সোমবার (২১ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে ৫৩ হাজার ২৫৬ জন মানুষ। আগের দিনের তুলনায় নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় পাঁচ হাজার। এদিকে ৮৮ দিনের মধ্যে সবচেয়ে কম সংখ্যক রোগী শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন গেছেন ১ হাজার ৪২২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে দেড় শতাধিক।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার ২২১ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৮ হাজার ১৩৫ জন।

দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা কমে আসার পাশাপাশি প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। একসময় ভারতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও বর্তমানে সেই সংখ্যা কমে ৭ লাখে ২ হাজার ৮৮৭ জনে এসেছে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২০ জুন পর্যন্ত দেশটিতে ৩৯ কোটি ২৪ লাখ ৭ হাজার ৭৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ৮৮ হাজার ৬৯৯ জনের। সূত্র: এএনআই ও ওয়ার্ল্ডওমিটার


-জেডসি