ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৪:২৫:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

ভারতে করোনায় প্রাণ গেল আরও ৩৬১৪ জনের

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৭ পিএম, ৩০ মে ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে করোনাভাইরাসের একদিনে আরও তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৪১ জন।

ওয়ার্ল্ডোমিটারসের রবিবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে আরো ৩ হাজার ৬১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ৩ লাখ ২৫ হাজার ৯৯৮।

এই সময়ে নতুন করে ১ লাখ ৭৪ হাজার ৪১ জনের দেহে করোনা সংক্রমণ হয়েছে। এখন পর্যন্ত সংক্রমণ সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯৩ হাজার ৪৭২ জনে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে দৈনিক ৪ লাখের বেশি সংক্রমণ এবং সাড়ে ৪ হাজারের বেশি মৃত্যু দেখেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই দেশটি। এ জন্য করোনার ভারতীয় ধরন অনেকাংশে দায়ী বলে মনে করা হচ্ছে।

তবে গত কয়েক দিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণ দুই লাখের নিচে থাকলেও মৃত্যু রয়েছে তিন হাজারের ওপরে।


-জেডসি