ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১২:২১:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল

ভারতে করোনায় মৃত্যু ১ লাখ ১৪ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৬ পিএম, ১৮ অক্টোবর ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৬১ হাজার ৮৭১ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৩৩ জন করোনা রোগী।

গতকাল (শনিবার) সকাল ৮ টা থেকে আজ (রোববার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর ওই তথ্য জানিয়েছে।

সরকারি সূত্রে প্রকাশ, ভারতে মোট ৭৪ লাখ ৯৪ হাজার ৫৫১ জন করোনা সংক্রমিত হয়েছেন। এ পর্যন্ত মোট ১ লাখ ১৪ হাজার ৩১ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। মোট সুস্থ হয়েছেন ৬৫ লাখ ৯৭ হাজার ২০৯ জন। বর্তমানে ৭ লাখ ৮৩ হাজার ৩১১ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) সূত্রে প্রকাশ, গতকাল (শনিবার) মোট ৯ লাখ ৭০ হাজার ১৭৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। ওইদিন পর্যন্ত দেশে মোট ৯ কোটি ৪২ লাখ ২৪ হাজার ১৯০ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হয়েছে।

ভারতে  বর্তমানে সক্রিয় করোনা রোগীর হার ১০.৪৫ শতাংশ। সংক্রমণ মুক্ত বা সুস্থতার হার ৮৮.০৩ শতাংশ। মৃত্যু হার ১.৫২ শতাংশ।

এদিকে, দেশে যে হারে দৈনিক সংক্রমণ বেড়ে চলেছে, তাতে খুব শিগগিরি বিশ্ব তালিকায় ভারত শীর্ষে পৌঁছে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কারণ, সংক্রমণের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ লাখ ৯৪ হাজার ৫৫১। প্রথম স্থানে থাকা আমেরিকায় সংক্রমণের সংখ্যা ৮১ লাখ ৫ হাজার ৮৮৮। অর্থাৎ মাঝখানে ব্যবধান মাত্র ৬ লাখ ১১ হাজার ৩৩৭। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে এখনও পর্যন্ত ৫২ লাখ ২৪ হাজার ৩৬২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

-জেডসি