ভারতে করোনা টিকা নেয়া ৫১ জনের শরীরে জটিলতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ১৮ জানুয়ারি ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
ভারতে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা গ্রহণ করা ৫১ ব্যক্তির শরীরে সামান্য জটিলতা (পার্শ্বপ্রতিক্রিয়া) দেখা দিয়েছে। শনিবার থেকে দেশটিতে ব্যাপক করোনা প্রতিষেধক টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জেইনের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি রবিবার জানিয়েছে, দিল্লিতে কভিড-১৯ ভ্যাকসিনেশন অভিযানে ৪ হাজার ৩১৯ স্বাস্থ্য পরিচর্যা কর্মীকে করোনার টিকা দেয়া হয়। এদের মধ্যে একজনের শরীরে ‘সামান্য গুরুত্বের পার্শ্বপ্রতিক্রিয়া’ দেখা দিয়েছে বলে জানা গেছে।
মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে আরও বলা হয়, এই রোগীকে অল-ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এআইআইএমএস)- এ ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
তিনি আরও বলেন, ‘শনিবার ৫১ জনের শরীরে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় এবং একজনের অবস্থা কিছুটা গুরুতর। এই রোগীর বয়স ২২ বছর। তিনি একটি হাসপাতালের নিরাপত্তারক্ষী।’
‘বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়নি। তাদের কিছু সময়ের জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছিল’ যোগ করেন মন্ত্রী।
এদিকে, ছয়টি কেন্দ্রীয় হাসপাতালে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকা দেয়া হয়। যদিও এটি এখনো ট্রায়াল পর্যায়ে রয়েছে।
ভারতের ড্রাগ রেগুলেটর (ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ) জানিয়েছে, ভ্যাকসিনের ব্যবহারটি ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে থাকবে। এর অর্থ সকল টিকা গ্রহণকারীকে পর্যবেক্ষণে রাখা হবে। ড্রাগ রেগুলেটর প্রতিষ্ঠানটি কোভ্যাক্সিনের অনুমোদন দিয়েছে।
দিল্লির করোনাবিরোধী টিকা দানকারী অভিযানের প্রথম দিনে ৮ হাজার ১১৭ স্বাস্থ্য কর্মীকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু শহরের ৮১টি টিকাদানকারী কেন্দ্রে এর মাত্র অর্ধেক সংখ্যক লোককে টিকা দেওয়া হয়েছে।
এই অল্পসংখ্যক টিকা দেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ‘সারা দেশে প্রায় অর্ধেক টিকাদান সম্পন্ন হয়েছে। প্রতিটি স্থানেই অর্ধেকের কাছাকাছি টিকাদান করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কিছু মানুষ শেষ মুহূর্তে টিকা গ্রহণ করতে আসেননি। তারা কেন আসেননি, তা অনুমান করা সম্ভব নয়।’
-জেডসি
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার









