ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১১:৪২:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক

ভারতে করোনা শনাক্তের সংখ্যা প্রায় ৭০ লাখ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০২ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার

ভারতে করোনা শনাক্তের সংখ্যা প্রায় ৭০ লাখ

ভারতে করোনা শনাক্তের সংখ্যা প্রায় ৭০ লাখ

ভারতে গত ২৪ ঘণ্টায় ৭০ হাজার ৪৯৬ জন নতুন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬৯ লাখের বেশি দাঁড়িয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আজ শুক্রবার জানায়, সেখানে গত ২৪ ঘণ্টায় ৯৬৪ জন মারা গেছেন। যার ফলে মোট প্রাণহানি ১ লাখ ৬ হাজার ৪৯০ জনে উন্নীত হয়েছে, খবর এপি।

গত মাসের তুলনায় এখন ভারতে সংক্রমণের হারে ধীর গতি দেখা যাচ্ছে। গত মাসে দেশটিতে এক দিনে সর্বোচ্চ ৯৭ হাজার ৮৯৪ রোগী শনাক্তের ঘটনা ঘটেছিল। চলতি মাসে এখন পর্যন্ত দৈনিক গড়ে ৭০ হাজারের মতো শনাক্ত হচ্ছেন।

মহামারি শুরুর পর ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রথমে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে চলতি মাসের শেষ দিকে এবং নভেম্বরে বড় ধর্মীয় উৎসবে গণজমায়েত ভারতে ভাইরাসের ছড়িয়ে পড়া বাড়িয়ে দিতে পারে।