ভারতে কোভিড কাড়ল ২ লাখের বেশি প্রাণ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৪ পিএম, ৩০ এপ্রিল ২০২১ শুক্রবার
ভারতে কোভিড কাড়ল ২ লাখের বেশি প্রাণ
ভারতে মহামারির হানা কোথায় গিয়ে থামবে, এখনও পর্যন্ত তার সদুত্তর মেলেনি। তবে সংক্রমণের পাশাপাশি যে ভাবে মৃত্যু বেড়ে চলেছে, তাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলেও। কারণ এই মুহূর্তে যে হারে মৃত্যু বেড়ে চলেছে গোটা বিশ্বে, তার ২৫ শতাংশ ভারতেই ঘটছে।
গত ২৮ এপ্রিলের যে হিসেব পাওয়া গিয়েছে, তাতে দেখা গিয়েছে, ওই দিন বিশ্বের সর্বত্র ১২ হাজার ৩০৩ জন করোনা রোগী প্রাণ হারান। এর মধ্যে ভারতেই মারা যান ৩ হাজার ২৯৩ জন। অর্থাৎ প্রতিদিন বিশ্বে করোনায় যত মৃত্যু ঘটছে, তার প্রতি চারটির মধ্যে একটি ঘটছে ভারতে।
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় এই মুহূর্তে ধুঁকছে ভারত। এখনও পর্যন্ত ১ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার ৯৭৬ জন মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন সে দেশে। মৃত্যু হয়েছে ২ লক্ষ ৮ হাজার ৩৩০ জনের।
গত বুধবার থেকে দেশে দৈনিক মৃত্যু ৩ হাজারের উপরেই রয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সেখানে দৈনিক মৃত্যু ১০০০ ছাড়িয়ে গিয়েছে।
মৃত্যুর নিরিখে এই মুহূর্তে বিশ্বতালিকায় চতুর্থ স্থানে ভারত। শীর্ষে আমেরিকা (৫ লক্ষ ৭৫ হাজার ১৯৩)। দ্বিতীয় স্থানে ব্রাজিল (৪ লক্ষ ১ হাজার ১৮৬)। তৃতীয় স্থানে রয়েছে মেক্সিকো (২ লক্ষ ১৬ হাজার ৪৪৭। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ব্রিটেন (১ লক্ষ ২৭ হাজার ৭৫৯)।
বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দেশে দৈনিক সংক্রমণ ৩ হাজারের উপরেই রয়েছে।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










