ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১৪:২৭:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩

ভারতে গত ২৪ ঘণ্টায় কমেছে করোনার সংক্রমণ-মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ৯ আগস্ট ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৫ হাজার ৪৯৯ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী সংখ্যা কমেছে সাড়ে ৩ হাজারের বেশি। অন্যদিকে সোমবারও ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা রয়েছে পাঁচশর নিচে। গত একদিনে দেশটিতে মারা গেছেন ৪৪৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে ৪৪ জন। 

সোমবার (৯ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৯৫৪ জনে; মারা গেছেন ৪ লাখ ২৮ হাজার ৩০৯ জন।

এদিকে দৈনিক সুস্থতা ও সংক্রমণের ক্ষেত্রে সোমবারও ভারতে বজায় রয়েছে স্বাভাবিক চিত্র। অর্থাৎ সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাসে নতুন করে সংক্রমিত রোগীর তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে সোমবার দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা আরও কমেছে।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৯ হাজার ৬৮৬ জন। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে ৩৫ হাজার। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লাখ ২ হাজার ১৮৮ জনে। দেশটির মোট শনাক্ত রোগীর ১ দশমিক ২৬ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী।

এদিকে সোমবার ভারতে সুস্থতার হার বেড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৪০ শতাংশ। রোববার এই হার ছিল ৯৭ দশমিক ৩৯ শতাংশ।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৫৯ শতাংশে। টানা ১৪ দিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের হার ৩ শতাংশের নিচেই রয়েছে।

-জেডসি