ভারতে চার বছরে দৈনিক ৮ জন কৃষকের আত্মহত্যা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ২৪ জুন ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
তীব্র খরা ও পানি সঙ্কটের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েন ভারতের কৃষকরা। এমন অবস্থায় ঋন পরিশোধ করতে ব্যর্থ হন তারা। এমন অবস্থায় প্রায়ই আত্মহত্যা করেন কৃষক। সম্প্রতি কৃষকদের আত্মহত্যার এ তথ্যে উঠে এসেছে যে, গত চার বছরে গড়ে দৈনিক আট জন করে কৃষক আত্মহত্যা করেছেন।
গত চার বছরে ১২ হাজার ২১ জন কৃষক আত্মহত্যা করেছেন দেশটির মহারাষ্ট্র রাজ্যে। যা তার আগের চার বছরের তুলনায় প্রায় দ্বিগুণ! চমকে দেওয়া এই তথ্য জানিয়েছেন রাজ্যের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী সুভাষ দেশমুখ।
বিধানসভায় ওঠা প্রশ্নের উত্তরে দেওয়া এই হিসেব থেকে জানা যাচ্ছে, ২০১১ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত সময়সীমায় আত্মহত্যা করেছেন ৬ হাজার ২৬৮ জন কৃষক। ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে সেটা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ২১ জনে। ঋণের ফাঁদ থেকে শস্যের পর্যাপ্ত ফলন না হওয়া- নানা কারণে এই সব আত্মহত্যার ঘটনা ঘটেছে।
এ বছরের শেষে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। বিজেপি সেখানে ক্ষমতায় প্রত্যাবর্তন করতে চাইছে। আর সেই পরিপ্রেক্ষিতে নতুন করে সামনে আসছে বেড়ে চলা কৃষক আত্মহত্যার এই ইস্যু। গত চার বছরে বেশ কয়েকবার কৃষকরা মুম্বাই পর্যন্ত মিছিল করেছে। কিন্তু সরকারের প্রতিশ্রুতি সত্ত্বেও মহারাষ্ট্রের কৃষক মৃত্যু হ্রাসের কোনো চিহ্ন দেখা যায়নি। সুভাষ দেশমুখের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৯ সালের প্রথম তিন মাসে ৬১০ জন কৃষককে আত্মহননের পথই বেছে নিতে হয়েছে।
বিশেষজ্ঞরা এই মৃত্যু মিছিলের জন্য সরকারি প্রকল্পগুলির ব্যর্থতাকে দায়ী করেছেন। কিন্তু সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ৮ হাজার ৯৪৬ কোটি টাকা খরচ করা হয়েছে জলযুক্ত শিভারের (জল সংরক্ষণ প্রকল্প) জন্য। ১৮ হাজার ৬৪৯টি গ্রামে কাজ সম্পূর্ণও হয়ে গিয়েছে। মহারাষ্ট্রের জলকষ্ট বিপুল আকার ধারণ করেছে। জলস্তর নেমে গিয়েছে ৬.১১ শতাংশ, যাকে যথেষ্ট আশঙ্কাজনক বলে মনে করা হচ্ছে।
সরকারের আরও একটি প্রতিশ্রুতি ‘ট্যাঙ্কার-মুক্ত মহারাষ্ট্র’ ২০১৯ এর মধ্যে সম্পূর্ণ হওয়া সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, সরকারের ঋণ মকুব প্রকল্পও কৃষক আত্মহত্যায় রাশ টানতে পারেনি। ১২ হাজার ২১ জনের মধ্যে ৪ হাজার ৫০০টি আত্মহত্যার ঘটনা ঘটেছে ২০১৭ সালের জুন মাসে ওই প্রকল্প চালু হয়ে যাওয়ার পরেও।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











