ভারতে ছয় মাসে ২৪ হাজার শিশু ধর্ষণের শিকার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ১৪ জুলাই ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
ভারতে চলতি বছরের প্রথম ছয় মাসে ২৪ হাজারের বেশি শিশু ধর্ষণের শিকার হয়েছে। সবচেয়ে বেশি শিশু ধর্ষণের শিকার হয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে। সেখানে তিন হাজার ৪৫৭টি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে।
প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নির্দেশে আদালতের রেজিস্ট্রি ভারতজুড়ে শিশু ধর্ষণের তথ্য সংগ্রহ করে এ পরিসংখ্যান তৈরি করে। সেখানেই ছয় মাসে ২৪ হাজারের বেশি ধর্ষণের পরিসংখ্যান উঠে এসেছে।
মূলত ভারতে একের পর এক এ ধরনের ধর্ষণের ঘটনায় উদ্বিগ্ন হয়ে গত শুক্রবার স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপের সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। এরপরই প্রধান বিচারপতি আদালতের রেজিস্ট্রিকে এ নিয়ে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন। সোমবার সুপ্রিম কোর্ট রাজ্যগুলোর জন্য এ ব্যাপারে নির্দেশিকা জারি করতে পারে বলে জানা গেছে।
বিরোধীদের অভিযোগ, কেন্দ্রে বিজেপি সরকারের চরম উদাসীনতার কারণেই সুপ্রিম কোর্টকে এভাবে হস্তক্ষেপ করতে হয়েছে।
কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেন, ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ২৪ হাজার ২১২টি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। কিন্তু মাত্র ৯১১টি মামলায় বিচার শেষ হয়েছে। উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি ঘটনা ঘটলেও মাত্র তিন শতাংশ মামলার নিষ্পত্তি হয়েছে। এই কারণেই কী সরকার ২০১৬ থেকে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-র পরিসংখ্যান ধামাচাপা দিয়ে রেখেছে?
এদিকে শিশু ধর্ষণে প্রথম পাঁচটি রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশের পরেই রয়েছে কংগ্রেসশাসিত মধ্যপ্রদেশ আর রাজস্থান। তার পর চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছে মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে ছয় মাসে এক হাজার ৫৫১টি শিশু ধর্ষণের অভিযোগে এফআইআর জমা পড়েছে বলে জানিয়েছে আদালতের রেজিস্ট্রি।
এ বিষয়ে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী বলেন, গোবলয়ের সঙ্গে পশ্চিমবঙ্গের ফারাক হলো, ওইসব রাজ্যে অনেক ঘটনা থানা-পুলিশ পর্যন্ত পৌঁছায় না। নিচু জাতের কোনও পরিবারে এ ঘটনা ঘটলে পুলিশ এফআইআর নেয় না। এ রাজ্যের চিত্র তা নয়। এখানে এফআইআর নেয়া হয়। তাই সংখ্যাটা বেশি।
-জেডসি
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











