ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১৩:১২:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০ আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি

ভারতে টিকা নেয়ার পর আরও এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ২১ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে করোনা টিকা নেয়ার পরে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে দেশটির কেন্দ্রীয় সরকার দাবি করেছে, টিকা নেয়ার সঙ্গে এই মৃত্যুগুলোর কোনও সম্পর্ক নেই। টিকা নেয়ার পর সর্বশেষ মারা গেছেন হায়দরাবাদের এক স্বাস্থ্যকর্মী।

এখনও তার ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসেনি। তবে মৃত্যুর সঙ্গে টিকা নেয়ার কোনও সম্পর্ক নেই বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।

ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে নির্মলা জেলার কুন্তলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ওই স্বাস্থ্যকর্মীকে টিকা দেয়া হয়। এরপর রাত আড়াইটার দিকে তার বুকে ব্যথা শুরু হয়। পরে ভোর সাড়ে পাঁচটার সময় তাকে হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।

এর আগে দেশটির উত্তরপ্রদেশের মোরাদাবাদে সরকারি হাসপাতালের ৪৬ বছরের এক ওয়ার্ডবয়ের মৃত্যু হয় টিকা নেয়ার ২৪ ঘণ্টার মধ্যে। ময়নাতদন্তে দেখা গেছে, হার্টের সমস্যার কারণে তিনি মারা যান। এছাড়া কর্ণাটকের ৪৩ বছরের এক ব্যক্তিও মারা গেছেন টিকা নেয়ার পরে। তার মৃত্যুর ক্ষেত্রেও কারণ হিসেবে মনে করা হচ্ছে কার্ডিয়াক-পালমোনারি ফেলিওরকে। এছাড়াও টিকা নেয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও কয়েকজন।

-জেডসি