ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৬:৩৯:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

ভারতে ডেঙ্গু কামড়ে ওপার বাংলায় গেল, আবার এপারে চলে এল : মমতা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১২ পিএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার

ডেঙ্গু নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘ভারতে কামড় দিয়ে ওপার বাংলায় চলে গেল। আবার ওপার বাংলায় কামড়ে এপারে চলে এল মশা।’    

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার ‘সবুজ বাঁচাও সবুজ জাগাও, সবুজের মাঝে পরিবেশ বাঁচাও’ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এ কথা বলেন।

মমতা বলেন, ‘রামকৃষ্ণ পরমহংস দেব বলেছিলেন, শরীরকে গরমে কষ্ট দেওয়াবি, বর্ষায় ভিজবে। কখনো সেই শরীরটা বেগ দেবে না। কখনো ডায়রিয়া হবে, কখনো কখনো পক্স হবে। মশা কামড়ালে ডেঙ্গু হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে অসম্ভব রকম ডেঙ্গু হচ্ছে। যেহেতু বাংলাদেশ আমাদের বর্ডার। বাংলাদেশ কিছু হলে বর্ডার দিয়ে আমাদের এখানে ঢোকে। যদিও এখানে ডেঙ্গু নিয়ে ধারাবাহিক বৈঠক হয়। তা সত্ত্বেও মনে রাখবেন জল-বায়ু যাতায়াত করে। ভারতে কামড় দিয়ে ওপার বাংলায় চলে গেল। আবার ওপার বাংলায় চলে গেল।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাদের আগে থেকে ব্যবস্থা নিতে হবে। সতর্ক থাকতে হবে। এবার বর্ষাটা হয়নি জুলাই মাসে। বর্ষাটা আগস্ট-সেপ্টেম্বরে হলে বন্যার প্রবণতা দেখা যায়।’