ভারতে তুষারধসে ৫০ লাশ উদ্ধার, নিখোঁজ দেড় শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ তুষারধসের এক সপ্তাহ পর আরও ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) তপোবনের সুড়ঙ্গ থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। এনিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। সরকারি হিসাব অনুযায়ী এখনো কমপক্ষে ১৬০ জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধারকাজে গতি এনেছে প্রশাসন।
চামোলির জেলা প্রশাসক স্বাতী ভাদোরিয়া বলেন, আমরা ধারণা করছি- শুধু তপোবন সুড়ঙ্গে আরও ২০/৩০ জন আটকে থাকতে পারেন। তাদের উদ্ধারে কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। এছাড়া মোট নিখোঁজ এখনো ১৬০ জন। নিখোঁজদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ।
তিনি জানিয়েছেন, শনিবার (১৩ ফেব্রুয়ারি) তপোবন-বিষ্ণুগড় সুড়ঙ্গের মধ্যে আরও বড় পথ তৈরি করে উদ্ধারকাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। প্রথম থেকেই আশঙ্কা করা হচ্ছিল সেখানে অন্তত ৩০ জন আটকে রয়েছেন। তবে ৫ জনের মরদেহ পাওয়া গেছে।
এনটিপিসির প্রকল্পের ব্যবস্থাপক আরপি আগরওয়াল বলেন, তিনটি ভিন্ন পদ্ধতিতে টানেলে আটকেপড়া মানুষদের উদ্ধারে কাজ চলছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) একটি বড় গর্ত তৈরি করা হয়েছে, যেখান দিয়ে একটি পাইপ ও ক্যামেরা সুড়ঙ্গের ভিতর যেতে পারে। ক্যামেরার সাহায্যে দেখা হচ্ছে ভিতরে কেউ আটকে পড়েছেন কি-না। উদ্ধারকাজে গতি এসেছে। আশা করি- দ্রুত আটকে পড়া সবাইকে উদ্ধার করা সম্ভব হবে।
গত ৭ ফেব্রুয়ারি সকালে জোশীমঠের কাছে ওই তুষারধসের ঘটনা ঘটে। এর জেরে ধোলিগঙ্গায় জলস্তর প্রবলভাবে বেড়ে যায়। তীব্র জলোচ্ছ্বাসে ভেসে যায় অনেকগুলো গ্রাম। এমনকি সেতুও ভেঙে পড়ে। পাশাপাশি দুটি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে একটি তপোবন-বিষ্ণুগড় বিদ্যুৎ কেন্দ্র।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










