ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ৮:০৬:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

ভারতে দৈনিক সংক্রমণ চার লাখ ছাড়াল, মৃত্যু ৩৫২৩

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৭ পিএম, ১ মে ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে ভয়াবহভাবে বেড়েই চলেছে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩ হাজার ৫২৩ জন। মহামারি শুরুর পর থেকে দেশটিতে প্রথমবারের মতো দৈনিক সংক্রমণ ছাড়িয়েছে চার লাখের ওপরে। বর্তমানে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জনে।

শনিবার (১ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন। যা শুক্রবারের তুলনায় প্রায় ১৫ হাজার বেশি।

টানা চারদিন ধরে ভারতে দৈনিক মৃত্যু তিন হাজারের ওপরেই রয়েছে। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার মৃতের সংখ্যা কিছুটা কমলেও শনিবার তা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৫২৩ জন। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৮৫৩ জনে।

ভাইরাসে আক্রান্ত বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে ব্যাপক হারে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগী বেড়েছে প্রায় এক লাখ। এর ফলে সেখানে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩২ লাখ ৬৯ হাজার।

-জেডসি