ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৯:৫০:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

ভারতে নিষিদ্ধ হলো ই-সিগারেট

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১৭ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে ই-সিগারেট নিষিদ্ধ করা হল। বুধবার এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, তামাকের আসক্তি মোকাবিলার হাতিয়ার হিসাবে এটিকে ব্যবহার করা হলেও এই ই-সিগারেট বা বৈদ্যুতিন সিগারেট এবং এই ধরণের অন্যান্য পণ্যগুলি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এ দেশে। এমনকী শিশুরাও না বুঝে এর প্রতি আসক্ত হয়ে পড়ছে। এই ই-সিগারেট নিষিদ্ধকরণ এখন থেকেই কার্যকর করা হল। খবর এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ই-সিগারেট অধ্যাদেশ, ২০১৯-এর নিষিদ্ধকরণ সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশাবলী অনুসরণ করে মন্ত্রিগোষ্ঠী পরিকল্পনা করে। অধ্যাদেশের খসড়ায় স্বাস্থ্য মন্ত্রক প্রস্তাব দিয়েছে যে এই নিষিদ্ধকরণ না মানলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানাও দিতে হবে। তবে প্রথমবার ভুল করে কেউ বা কারা এই আইন লঙ্ঘন করলে তাদের কারাদণ্ড না হলেও ১ লাখ টাকা জরিমানা হবে।

নরেন্দ্র মোদি সরকারের দ্বিতীয় মেয়াদে প্রথম ১০০ দিনের এজেন্ডার মূল অগ্রাধিকারগুলির মধ্যে ছিল ই-সিগারেট, হিট-নট-বার্ন স্মোকিং ডিভাইস, ভ্যাপ এবং ই-নিকোটিন স্বাদযুক্ত হুকাগুলির মতো বিকল্প ধূমপানের যন্ত্র নিষিদ্ধ করা। নির্মলা সীতারামন জানান, নিষেধাজ্ঞার অর্থ ই-সিগারেট সম্পর্কিত যে কোনও উৎপাদন, আমদানি-রফতানি, পরিবহন, বিক্রয়, বিতরণ, সঞ্চয় এবং বিজ্ঞাপন করা যাবে না।


-জেডসি