ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ০:২৩:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

ভারতে প্রবল বর্ষণে কমপক্ষে ৭৬ জনের মৃত্যু, নিখোঁজ ৫৯

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ২৪ জুলাই ২০২১ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতে প্রবল বর্ষণে কমপক্ষে ৭৬ জনের প্রাণহানি ঘটেছে। ৫৯ জন নিখোঁজ রয়েছে। বন্যার কারণে ভূমিধসের ফলে বেশ কিছু বাড়িঘর নষ্ট হয়ে গেছে।

সরকারি সূত্রের বরাত দিয়ে আজ শনিবার সংবাদ সংস্থা এএফপি জানায়, ভারী বৃষ্টিপাতের ফলে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ভূমিধস, বন্যা ও একটি ভবন ধসের ঘটনা ঘটেছে। 

মহারাষ্ট্র রাজ্য সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, রাজ্যের বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টিপাতের ফলে বৃষ্টির পানি উচ্চ জোয়ারের সাথে মিলে বাঁধগুলি তলিয়ে গেলে বিভিন্ন জেলায় বন্যা সৃষ্টি হয়।

খবরে বলা হয়, বৃহস্পতিবার থেকে বর্ষণে একটি ভবন ভেঙে পড়ে ও বেশ কয়েকটি ভূমিধস হয়, এতে কয়েক ডজন বাড়ি কাদাচাপা পড়ে। ৫৯ ব্যক্তি এসব ঘটনায় নিখোঁজ রয়েছে।