ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৪:২৭:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

ভারতে ফের বাড়ল করোনায় দৈনিক সংক্রমণ ও মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১২ পিএম, ২ জুন ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

লাগাতার নিম্নমুখী থাকার পর বুধবার ভারতের দৈনিক করোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা সামান্য বাড়ল। গত এক সপ্তাহের বেশি সময় ধরে লাগাতার কমছিল দৈনিক আক্রান্ত। সেই রীতিতে ছেদ পড়েছে। উদ্বেগ বাড়িয়ে বেশ খানিকটা বেড়ে ফের ৩ হাজারের উপরে উঠেছে মৃত্যুর সংখ্যাটাও। যা চিন্তায় ফেলতে পারে স্বাস্থ্যমন্ত্রণালয়কে। যদিও, দৈনিক সুস্থতার হার এবং পজিটিভিটি রেট দুটোই নিয়মিত হারে কমছে।

বুধবার সকালে স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লাখ ৩২ হাজার ৭৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে সামান্য হলেও বেশি। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৩ লাখ ৭ হাজার ৮৩২ জন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৩ লাখ ৩৫ হাজার ১০২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ২০৭ জনের। এক দিন পর ফের মৃতের সংখ্যা ৩ হাজারের বেশি।

তবে, স্বাস্থ্যমন্ত্রণালয়ের জন্য বড় স্বস্তির জায়গা হলো অ্যাকটিভ কেস। এদিন নতুন করে অ্যাকটিভ কেস কমেছে ১ লাখ ১ হাজার ৮৭৫ জন। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৭ লাখ ৯৩ হাজার ৬৪৫ জন। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় এক সময় যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত মিলেছিল, তা আবার ঘুরে দাঁড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লাখ ৩১ হাজার ৭৮৮ জন। এই মুহূর্তে সুস্থতার হার ৯২.৪৮ শতাংশ।

করোনা রুখতে সবচেয়ে জরুরি হল টিকাকরণ। আর তাতেই এখন জোর দিচ্ছে ভারতের সরকার। ইতোমধ্যেই ভারতে ২১ কোটি ৮৫ লাখ ৪৬ হাজার ৬৬৭ জনকে টিকা দেয়া হয়েছে। সূত্র : সংবাদ প্রতিদিন

-জেডসি