ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ৩:১৬:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

ভারতে বজ্রপাতে নারী- শিশুসহ প্রাণ হারাল ৬৮ জন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৬ পিএম, ১২ জুলাই ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতে বৃষ্টিপাতের মধ্যে বজ্রপাতের ঘটনায় নারী ও শিশুসহ ৬৮ জন নিহত হয়েছেন। রোববার (১১ জুলাই) দেশটির উত্তরপ্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশ রাজ্যের বিভিন্ন স্থানে বজ্রপাতে এসব প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

স্থানীয় গণমাধ্যমকে এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেন, ‘রোববার বজ্রপাতে উত্তরপ্রদেশে নিহত হয়েছেন মোট ৪১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে রাজ্যটির প্রায়াগরাজ জেলায়। সেখানে শিশু ও নারীসহ  ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া ফিরোজাবাদ জেলায় নিহত হয়েছেন তিন জন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। শোকাহত পরিবারগুলোকে রাজ্য সরকারে পক্ষ থেকে কমপক্ষে দুই লাখ করে রুপি দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, রোববার বজ্রপাতে দেশটির রাজস্থান রাজ্যে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জন শিশুও রয়েছে। এর মধ্যে রাজ্যটির রাজধানী জয়পুরে একটি ওয়াচটাওয়ারে সেলফি তুলতে গিয়ে ১১ জন নিহত হয়েছেন। রাজস্থানে নিহতদের মধ্যে ১১ জন জয়পুর, চার জন কোটা, তিন জন ঢোলপুর, এক জন ঝালওয়ার ও এক জন বারানের বাসিন্দা।

এছাড়া মধ্যপ্রদেশে বজ্রাঘাতে প্রাণহানি হয়েছে ৭ জনের। তার মধ্যে দু’জন শেওপুর, দু’জন গোয়ালিয়র, একজন করে শিবপুরি, অনুপপুর, বেতুলের একজন করে বাসিন্দা রয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বজ্রপাতে নিহতের ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে টুইটে বলা হয়, ‘রাজস্থানের কয়েকটি এলাকায় বজ্রপাতে অনেকে প্রাণ হারিয়েছেন। তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। নিহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।’

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলোত এবং রাজ্যপাল কলরাজ মিশ্রও প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। গহলোত টুইটে লিখেন, ‘কোটা, ধলপুর, জালাওয়ার, জয়পুর এবং বরণে বজ্রপাতে প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক ও দুর্ভাগ্যজনক।’

ভারতে বজ্রপাতে প্রতি বছর ২ হাজারেরও বেশি লোক মারা যায়।


-জেডসি