ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ২:১৩:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

ভারতে বাস চাপায় তিন শিশু-চার নারীসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৫ পিএম, ১১ অক্টোবর ২০১৯ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের উত্তর প্রদেশে বুলন্দশহরে বাসচাপায় ফুটপাতে ঘুমিয়ে থাকা একই পরিবারের সাতজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশু ও চার নারী ছিলেন। নিহত সাত তীর্থ যাত্রীই একই পরিবারের সদস্য। শুক্রবার স্থানীয় সময় ভোরের দিকে নরোরার গঙ্গাঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়, তীর্থযাত্রীরা উত্তরপ্রদেশের হাথরাসের বাসিন্দা। তারা গঙ্গায় পুণ্যস্নান করতে এসেছিলেন। গঙ্গাস্নানের পর তারা নারাউড়া ঘাট থেকে নিজেদের গ্রামের উদ্দেশে রওনা দেন, পথে রাত হয়ে গেলে ওই ফুটপাতে ঘুমিয়ে পড়েন । শুক্রবার সকালে একটি চলন্ত বাস ফুটপাতের উপর উঠে পড়লে চাকার পিষ্ট হয়ে তারা মারা যান। মৃতদের মধ্যে রয়েছেন চার মহিলা ও তিন শিশু।

সেদেশের পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলি মর্গে পাঠানো হয়েছে।

-জেডসি