ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ১৮:২২:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ

ভারতে বেড়েছে করোনায় সংক্রমণ ও মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ১৮ আগস্ট ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৫ হাজার ১৭৮ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী সংখ্যা বেড়েছে ১০ হাজারের বেশি। অন্যদিকে মঙ্গলবারের তুলনায় বুধবার ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা বেড়েছে। গত একদিনে দেশটিতে মারা গেছেন ৪৪০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু বেড়েছে ৩ জন। 

বুধবার (১৮ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২২ লাখ ৮৫ হাজার ৮৫৭ জনে; মারা গেছেন ৪ লাখ ৩২ হাজার ৫১৯ জন।

এদিকে দৈনিক সুস্থতা ও সংক্রমণের ক্ষেত্রে বুধবারও ভারতে বজায় রয়েছে স্বাভাবিক চিত্র। অর্থাৎ সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাসে নতুন করে সংক্রমিত রোগীর তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে বুধবার ভারতে সক্রিয় রোগীর সংখ্যা আরও কমেছে।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৭ হাজারের বেশি মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩৫ হাজারের বেশি। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৪১৫ জনে। গত ১৪৮ দিনের মধ্যে যা সর্বনিম্ন।

ভারতের মোট শনাক্ত রোগীর ১ দশমিক ১৪ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী। ২০২০ সালের মার্চ মাসের পর থেকে এই হার সর্বনিম্ন। এদিকে বুধবার ভারতে সুস্থতার হার বেড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৫২ শতাংশ। করোনা মহামারি শুরুর পর থেকে যা সর্বোচ্চ।

-জেডসি