ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১:১৫:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

ভারতে বেসরকারি হাসপাতালে টিকার খরচ ২৫০ টাকা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে সরকারি হাসপাতালের পাশাপাশি দেশের কোন কোন বেসরকারি হাসপাতালে করোনা টিকা পাওয়া যাবে তার তালিকা প্রকাশ করেছে দেশটির সরকার। একইসঙ্গে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বেসরকারি হাসপাতালগুলো প্রতি ডোজ টিকার জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নিতে পারবে। এর মধ্যে সার্ভিস চার্জ ১০০ টাকা ও টিকার জন্য ১৫০ টাকা। খবর আনন্দবাজার।

পশ্চিমবঙ্গসহ দেশটির আট রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে শনিবার বৈঠক করেন দেশটির মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌবা। বৈঠকে যে জেলাগুলোতে সংক্রমণের হার বেশি, সেখানে দ্রুত টিকাদান শুরুর নির্দেশ দিয়েছে কেন্দ্র।

সোমবার (১ মার্চ) থেকে ভারতের প্রাপ্তবয়স্ক ২৭ কোটি মানুষের টিকাদান শুরু হতে চলেছে।

দেশটিতে স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন ওয়ার্কাররা টিকা পেয়েছেন বিনামূল্যে। ২৭ কোটি মানুষের মধ্যে যারা সরকারি হাসপাতাল থেকে টিকা নেবেন, তাদেরও কোনো খরচ হবে না। তবে বেসরকারি হাসপাতাল থেকে টাকা দিয়ে টিকা নিতে হবে।

এই সুযোগে বেসরকারি হাসপাতালগুলো যাতে অতিরিক্ত অর্থ আদায় করতে না পারে, সে জন্য টিকার দাম বেঁধে দিয়েছে দেশটির কেন্দ্র সরকার।

-জেডসি