ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৮:২৬:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

ভারতে ভারী বর্ষণে নারী-শিশুসহ নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩২ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের পুনে শহরে ভারী বৃষ্টিপাতের কারণে নারী ‍ও শিশুসহ কমপক্ষে ১৩ জন প্রাণ হারিয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন আরো চারজন। বুধবার রাত থেকে শহরে একটানা ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে জানা গেছে।

অতিরিক্ত বৃষ্টি সংক্রান্ত ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হওয়ার কথা স্বীকার করেছেন পুনে শহরের পুলিশ ও জেলা প্রশাসন। এদের অধিকাংশই মারা গেছেন গত বুধবার। বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সাতজনই মারা গেছে পুনে শহরের বিভিন্ন এলাকায়। বাকিরা শহর সংলগ্ন গ্রামের বাসিন্দা। নিহতদের মধ্যে কমপক্ষে পাঁচজন মারা গেছেন ভেঙে পড়া ঘরের দেয়ালের নিচে চাপা পড়ে। নিহত ১৩ জনের মধ্যে দুইজন নারী এবং ১৩ ও নয় বছর বয়সী দুইজন শিশুও রয়েছে।

এই দুর্যোগে এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে চারজন। তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে উদ্ধারকারী দল।

বৃষ্টিতে শহরের অপেক্ষাকৃত নিচু এলাকগুলো যেমন-শঙ্করনগর, পার্বতী, সিনহাগাদ, ডানডেকার ও পদ্মাবতী পানির নিচে তলিয়ে গেছে। বৃহস্পতিবার সকাল থেকেই বন্ধ রয়েছে শহরের সকল স্কুল-কলেজগুলো।

-জেডসি