ভারতে রাষ্ট্রপতিকে রক্তে লিখে চিঠি দিলেন ২ তরুণী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩০ পিএম, ৮ জুলাই ২০১৯ সোমবার
মিথ্যা মামলায় ফেঁসে রাষ্ট্রপতির কাছে সাহায্য প্রার্থনা করলেন ভারতের পাঞ্জাবের দুই তরুণী। তাদের ফাঁদে ফেলা হয়েছে উল্লেখ করে ভারতের রাষ্ট্রপ্রধান রামনাথ কোবিন্দকে রক্তে লেখা চিঠি পাঠিয়েছেন তারা।
এনডিটিভি জানিয়েছে, পাঞ্জাবের মোগা শহরের দুই তরুণী চিঠিতে দাবি করেছেন, একটি প্রতারণা মামলায় তাদের ফাঁদে ফেলা হয়েছে। বর্তমানে তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। ন্যায়বিচার না-পেলে পুরো পরিবারকে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হোক বলেও কাতর মিনতি করেছেন দুজন।
চিঠিতে তারা আরও লিখেছেন, ‘আমাদের বিরুদ্ধে ভিসা জালিয়াতি ও প্রতারণাসহ দুটি মিথ্যে মামলা আনা হয়েছে। আমাদের ফাঁদে ফেলা হয়েছে। পুলিশকে তদন্ত করে দেখার অনুরোধ জানিয়েছি। তবে তারা সে কথা শুনেনি।’
এদিকে তরুণীদের অভিযোগ অস্বীকার করেছেন মোগার পুলিশ অফিসার কুলজিন্দর সিং।
তিনি বলেন, ‘এই মেয়েদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। শিগগিরই এর নিষ্পত্তি হবে।’
তিনি আরও বলেন, ‘তারা দুজন আমার কাছে এসেছিল এবং বলেছিল যে তারা অর্থের কাজ করে। তারা নিরাপত্তার ভিত্তিতে একটি চেক পেয়েছিল। এদিকে তাদের বিরুদ্ধে অপর একটি পক্ষ মামলা দায়ের করেছে। ওই পক্ষের অভিযোগ, তাদের ছেলেকে বিদেশে পাঠানোর জন্য ওই দুই তরুণীকে টাকা দিয়েছে এবং ওই তরুণীরা নিজেদের এজেন্ট হিসেবে পরিচয় দিয়ে ওই টাকা আত্মসাৎ করেছে।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘আমি শুনেছি, তারা রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছেন। কিন্তু এই বিষয়ে আমি এখন পর্যন্ত কোনো সরকারি তথ্য পাইনি।’
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











