ঢাকা, বুধবার ২৪, জুন ২০২৬ ৯:৫৮:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন রেকর্ডের মুকুটে মেসি

ভারতে ২৪ ঘণ্টায় ৩১ হাজার ২২২ জনের করোনা শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৪ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ হাজার ২২২ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে মোট ৩ কোটি ৩০ লাখ ৫৮ হাজার ৮৪৩ জনে দাঁড়ালো। এদিকে বিশাল জনসংখ্যার এ দেশে চিকিৎসাধীন রোগির সংখ্যা ৪ লাখের নিচে রয়েছে। 
আজ মঙ্গলবার হালনাগাদ করা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।
স্থানীয় সময় সকাল ৮ টায় হালনাগাদ করা উপাত্ত অনুযায়ী, একই সময়ে ভারতে করোনায় নতুন করে ২৯০ জনের মৃত্যু ঘটায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৪১ হাজার ৪২ জনে।
উপাত্ত অনুযায়ী, ভারতে করোনাভাইরাসে মৃত্যু হার ১.৩৩ শতাংশ।
মন্ত্রণালয় জানায়, ভারতে বর্তমানে চিকিৎসাধীন রোগির সংখ্যা বেড়ে ৩ লাখ ৯২ হাজার ৮৬৪ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা মোট আক্রান্তের সংখ্যার মাত্র ১.১৯ শতাংশ। দেশব্যাপী কোভিড-১৯ রোগ থেকে সুস্থতার হার ৯৭.৪৮ শতাংশ।
 

এই বিভাগের জনপ্রিয়