ভারত আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৫ পিএম, ১ ডিসেম্বর ২০২১ বুধবার
ভারত আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত
কোভিড-১৯ এর নতুন ধরণ ‘ওমিক্রন’-এর বৈশ্বিক বিস্তারের ঝুঁকির পরিপ্রেক্ষিতে ভারত আগামী ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করার বিষয়ে তাদের আগের সিদ্ধান্ত স্থগিত করেছে।
আজ বুধবার ১ ডিসেম্বর) এখানে ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এক সার্কুলারে জানিয়েছে, ‘বৈশ্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সমস্ত স্টেকহোল্ডারদের সাথে পরামর্শ করে পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বাণিজ্যিক আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পুনরায় চালু করার কার্যকর তারিখ যথাসময়ে অবহিত করা হবে।’
এর আগে গত শুক্রবার, ভারত সরকার প্রায় ২১ মাস পর আগামী ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট চলাচল পুনরায় চালু করার ঘোষণা দিয়েছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘ওমিক্রন’ নিয়ে উদ্বেগের মধ্যে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার পরিকল্পনা পর্যালোচনা করতে গত ২৭ নভেম্বর কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার পর সর্বশেষ এই পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
ভারতে এখনও পর্যন্ত ‘ওমিক্রন’ সংক্রমনের কোনো ঘটনা ধরা পড়েনি, তাই কর্তৃপক্ষ বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রীদের জন্য কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম











