ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৫:৩২:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

ভারত-মিয়ানমার থেকে এলো ৩৭ হাজার মেট্রিক টন চাল

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৫ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভারত ও মিয়ানমার থেকে আমদানি করা ৩৭ হাজার মেট্রিক টন চাল চট্টগ্রামে পৌঁছেছে। বুধবার খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, জি-টু-জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন আতপচাল নিয়ে ‘এমভি এটিএন ভিক্টরি’ এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ১৫ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে ‘এমভি বিএমসি পেন্ডোরা’ জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। 

প্রতিবেশী দেশদুটি থেকে আমদানি করা এসব চাল জাহাজ থেকে দ্রুত খালাসে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।