ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ২১:০৭:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

ভারী বর্ষণের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:০৮ পিএম, ১১ অক্টোবর ২০১৭ বুধবার

মৌসুমী বায়ুর অক্ষ বিহার, উড়িষ্যা এবং লঘুচাপের কেন্দ্রস্থল উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। ফলে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

গতকাল (রোববার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেট ও ডিমলা ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন রাঙ্গামাটিতে ২৪ ডিগ্রি সেলসিয়াস। আজ (সোমবার) ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫৩ মিনিটে। সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে।

এই বিভাগের জনপ্রিয়