ভারী বৃষ্টিপাত, পানির নিচে ওয়াশিংটন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৯ পিএম, ৯ জুলাই ২০১৯ মঙ্গলবার
একটানা প্রবল বৃষ্টিপাতের কারণে পানির নিচে তলিয়ে গেছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একাংশ। পানি এতটাই বেড়েছে যে হোয়াইট হাউজের নিচের একটি দফতরের মেঝে চুইয়ে পানি উঠে এসেছে। গত ২৪ ঘন্টায় যেভাবে বৃষ্টি হয়েছে তাতে মাত্র এক ঘণ্টার মধ্যেই প্রতিদিনের বৃষ্টিপাতের সব রেকর্ড ভেঙে গেছে।
শুধু তাই নয়, শহরের অনেক এলাকায় হঠাত বন্যা দেখা দিয়েছে। হু হু করে বিভিন্ন জায়গায় পানি বাড়তে থাকে। শহরের বিভিন্ন রাস্তাগুলি পানির নিচে চলে যায়। যার ফলে অনেকেই আটকে পড়ে। ডুবে যায় বহু গাড়ি। বিভিন্ন রাস্তায় গাড়িতে আটকে পড়া লোকজনকে উদ্ধার করতে তড়িঘড়ি করে উদ্ধারকারী দলকে নামানো হয়।
সোমবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে আট দশমিক চার সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এটি এক ঘণ্টায় আগের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড পাঁচ দশমিক ছয় সেন্টিমিটারকে ছাড়িয়ে যায়। ১৯৫৮ সালে ভয়ঙ্কর এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এরপর ফের এতগুলি বছর পর এমন বৃষ্টি হল ওয়াশিংটনে।
স্থানীয় আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ১৮৭১ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে এটি সপ্তম বৃষ্টিবহুল জুলাই। তারা বলছেন, এক ঘণ্টার মধ্যেই দৈনিক সমস্ত রেকর্ড ভেঙে গেছে।
ওয়াশিংটনের কাছে ভার্জিনিয়ার আর্লিংটনে আরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেখানে সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ১২ দশমিক সাত সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে।
প্রবল বৃষ্টিপাতের সময় ওয়াশিংটনের মেট্রো স্টেশনগুলোর সিলিং থেকে প্রবল ধারায় বৃষ্টির পানি নেমে আসতে থাকে। এবং শহরের প্রধান জাদুঘর ও স্মৃতিসৌধের দিকে যাওয়া রাস্তাগুলিতে ধস নামতে দেখা গেছে। এই সড়কগুলো বন্ধ করে দেওয়ার পর স্থানীয় জরুরি বিভাগের কর্মীরা গাড়িতে আটকে পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করে। দুপুরের মধ্যে ১৫ জন গাড়ি চালককে উদ্ধার করা হয়েছে বলে জানায় ওয়াশিংটন ডিসি দমকল ও ইএমএস।
অন্যদিকেম হোয়াইট হাউজের (১৬০০ পেনসিলভ্যানিয়া অ্যাভিনিউ) নিচু তলার একটি দফতরের মেঝেতে চেয়ার ও ডেস্কের তলায় ভেজা কার্পেট ও পানি দেখা গেছে।
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











