ভাষণ দিতে ন্যাটো প্রধানকে মার্কিন স্পিকার ন্যান্সির আমন্ত্রণ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩০ পিএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এপ্রিল মাসের প্রথম দিকে কংগ্রেসের যৌথ বৈঠকে ভাষণ দিতে ন্যাটো প্রধানকে সোমবার আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন। জোটের ৭০তম বার্ষিকী পালন উপলক্ষে এ বিরল আমন্ত্রণ জানানো হয়। খবর এএফপি’র।
পেলোসি ২৯ সদস্য বিশিষ্ট এ সংস্থার মহাসচিব জেন্স স্টলটেনবার্গকে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের জন্য গুরুত্বপূর্ণ এ সময়ে মার্কিন কংগ্রেস ও আমেরিকার জনগণ আপনার বন্ধুত্ব ও অংশীদারিত্ব বার্তার অপেক্ষায় রয়েছে। আমাদের গুরুত্বপূর্ণ জোটকে শক্তিশালী করতে এবং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় আমরা একত্রে কাজ করি।’
এ শীর্ষ ডেমোক্রেট বলেন, মার্কিন কংগ্রেসে ডেমোক্রেট ও রিপাবলিকানদের পক্ষ থেকে এ আমন্ত্রণ জানানো হয়। আগামী ৩ ও ৪ এপ্রিল ন্যাটোর মন্ত্রী পর্যায়ে এক বৈঠকের আয়োজনের কথা রয়েছে ওয়াশিংটনের।
ট্রান্স-আটলান্টিক উত্তেজনার প্রেক্ষাপটে এ আমন্ত্রণ জানানো হলো। ট্রাম্প ন্যাটোর সদস্যভুক্ত ইউরোপীয় দেশগুলোর কঠোর সমালোচনা করেন এবং তাদের নিজস্ব সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় অর্থ ব্যয় না করে মার্কিন সামরিক বাহিনীর দেয়া সুরক্ষা সুবিধা ভোগ করায় তাদের অভিযুক্ত করেন।
গত জুলাই মাসে ন্যাটোর শীর্ষ সম্মেলনে বাগযুদ্ধ চলাকালে ট্রাম্প মিত্র দেশগুলো তাদের ব্যয় না বাড়ালে এ সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেন।
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











