ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৮:০৪:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই

ভিকারুননিসার শিক্ষক হাসনা হেনা কারাগারে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০১ পিএম, ৬ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় শিক্ষক হাসনা হেনাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

অাজ বৃহস্পতিবার বিকালে এই শিক্ষকের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মহানগর হাকিম আবু সাঈদ। হাসনা হেনা ছিলেন অরিত্রীর ক্লাস টিচার।

 

জানা যায়, অাজ দুপুর ৩টা ২০ মিনিটে ডিবি পুলিশ হাসনা হেনাকে আদালতে হাজির করে। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক কামরুল হাসান।

 

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম জামিন আবেদন করে বলেন, তিনি এ ঘটনায় জড়িত নন। তার সম্পর্কে বাদী কোনো অভিযোগও করেন নাই। প্রধান শিক্ষক ওই শিক্ষার্থীর (অরিত্রী) অভিভাবককে ডাকতে বলায় উনি ডেকেছেন। এর বেশি কিছু তিনি জানেন না।

 


গতকাল বুধবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার একটি হোটেল থেকে হাসনা হেনাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

 

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান, আমার কাজ হলো কোনো মেয়ে যদি ঝামেলা করে তাহলে তার বাবা-মাকে ডেকে এনে প্রিন্সিপালের কাছে নেওয়া। এ ক্ষেত্রে মোবাইল পাওয়ায় আমি তাই করেছিলাম। অধ্যক্ষ আমাকে যা করতে বলেছেন আমি তাই করেছি।