ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২১:৫২:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

ভিপি নুরের ওপর হামলায় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার দুপু‌রে রাজধানীর স‌চিবলা‌য়ে সড়ক প‌রিবহন ও মহাসড়ক বিভা‌গের সভাক‌ক্ষে আয়োজিত সংবাদ স‌ম্মেল‌নে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ভিন্নমত প্রকাশের অধিকার প্রত্যেকেরই রয়েছে। ডাকসুর ভিপির আমাদের সমালোচনা করতে পারে সরকারের সমালোচনা করার অধিকার তার আছে। ডাকসুতে অন্যান্যরা বহিরাগতরা আসে এটা অনেকে বলে। যত কিছুই হোক যে হামলাটা হয়েছে এটা নিন্দনীয় অপরাধ।

তিনি বলেন, নেত্রীর নির্দেশে গতকাল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম হাসপাতালে গেছেন তাদের চিকিৎসার খোঁজখবর নেয়ার জন্য। নেত্রী স্পষ্টভাবে বলে দিয়েছেন এ ব্যাপারে যারাই জড়িত, তারা যদি দলীয় পরিচয়ের কেউ হয় তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া। একইসঙ্গে প্রশাসনিক ভাবে আইনপ্রয়োগকারী সংস্থাকেও ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এভাবে প্রকাশ্যে হামলার বিচার হওয়া উচিত। প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রী পরিস্কার নির্দেশ দিয়েছেন। পার্টির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

মু‌ক্তিযুদ্ধ মঞ্চ প্রস‌ঙ্গে তি‌নি ব‌লেন, মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটা প্রতিষ্ঠান আছে। তারাতো সরাসরি আমাদের সাথে জড়িত নয়। মুক্তিযুদ্ধ মঞ্চ কেউ কেউ জড়িত সেটা রিপোর্টে উঠে এসেছে। তাদের মধ্যে কেউ কেউ আগে ছাত্রলীগ করতে পারে। তবে আমি শুনেছি একজনকে অপকর্মের জন্য ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছিল। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে একজনকে অলরেডি আগেই আমরা বহিষ্কার করেছি।

ওবায়দুল কাদের আরও ব‌লেন, সবাই ছাত্রলীগ করে পরবর্তীতে তারা আওয়ামী লীগের থাকে এমনতো কোন বিষয় নাই। ছাত্রলীগের অনেকে অন্য দলেও গেছে। ছাত্রলীগের প্রভাবশালী নেতা ও এখন ভিন্ন ভিন্ন দলে আছেন। মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কেবিনেটে পাশাপাশি বসে শেয়ার করেছি। এ ধরনের নিন্দনীয় ঘটনা যারা ঘটায় তাদের বিষয়ে অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থাকে দেখা উচিত।

তি‌নি ব‌লেন, আমি বলেছি যে, পরিচয় হোক কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই। অপকর্ম কারীকে আমরা অপকর্ম কারী হিসেবে দেখব, অপরাধীকে অপরাধী হিসেবেই দেখব, দুর্বৃত্তকে দুর্বৃত্ত হিসেবে দেখব। এখানে কোন প্রকার ছাড় দেয়ার প্রশ্নই ওঠে না।

-জেডসি