ভিয়েতনামে বন্যা-ভূমিধসে ১১১ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২১ এএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
কয়েক দশকের মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভিয়েতনাম। বন্যা ও ভূমিধসে মারা গেছে শতাধিক মানুষ। নিখোঁজ রয়েছে অনেকে। ক্ষতিগ্রস্ত হয়েছে, হাজার হাজার বাড়িঘর। তলিয়ে গেছে ফসলি জমি ও রাস্তাঘাট। আবহাওয়া আরো খারাপ হতে পারে বলে শতর্ক করেছে কর্তৃপক্ষ। এদিকে, পানি বন্দী শত শত হাজার হাজার মানুষের জরুরী ভিত্তিতে সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটি (আইএফআরসি)।
এক সপ্তাহের বেশী, ভিয়েতমানে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। বন্যা এবং ভূমিধসে দেশটিতে এ পর্যন্ত মারা গেছে অন্তত ১১১ জন, নিখোঁজ রয়েছে ২২ জনের বেশী। সামনের দিনগুলোতে বন্যা পরিস্থিতি খারাপের আশঙ্কা করা হচ্ছে।
ভিয়েতনামে রেড ক্রস সোসাইটির প্রেসিডেন্ট বলেন, এই বিধ্বংসী বন্যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যাম ভিএনএ’র খবরে বলা হয়েছে, ৭ হাজার ২০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে এবং ক্ষতিগ্রস্থ হয়েছে। ৬৯১ হাজার গৃহপালিত পশু এবং পল্ট্রি মারা গেছে অথবা ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি প্রদেশের ১৬টি মহাসড়ক এবং ১৬১ হাজারের বেশী স্থানীয় সড়ক।
অক্টোবর ভিয়েতনামে বর্ষা মৌসুম। চলতি মাসের শরুতে, ঝড়র ও ভারী বৃষ্টির কারণে দেশটির কেন্দ্রীয় শহর ও প্রদেশে বন্যা দেখা দেয়। অক্টোবরের মাঝামাঝিতে বন্যার কবলে পড়ে ছয়টি প্রদেশের ২৫০ হাজের বেশি মানুষ, ২ থেকে ৩ মিটার পানিতে তলিয়ে রয়েছে অনেক এলাকা।
ভিএনএ’র খবরে বলা হয়েছে চলতি সপ্তাহের শুরুতে ভূমিধসে একটি সামরিক ঘাটিতে থাকা নিখোঁজ ২২ সেনা সদস্যর মধ্যে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে, পানি বন্দী শত শত হাজার হাজার মানুষের জরুরীভাবে আশ্রয়, নিরাপদ খাবার পানি, খাদ্য এবং অর্থনৈতিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটি–আইএফআরসি।
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











