ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১১:৪১:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

‘ভুল চিকিৎসার কারণে কারিনার শারীরিক অবস্থার অবনতি’

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৪ এএম, ১৫ মে ২০২৬ শুক্রবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

ভারতের চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার বাবা কৃতী ফুটবলার কায়সার হামিদ।

দেশের একটি সংবাদ মাধ্যমকে কায়সার হামিদ জানান, ভুল চিকিৎসার কারণেই ভুগতে হচ্ছে কারিনাকে। রাজধানীর একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হলে তাৎক্ষণিকভাবে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। প্রাথমিক চিকিৎসাতেই ভুল চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। তাই তার অবস্থার আরও অবনতি হয়েছে।

এর আগে সোমবার রাত ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে চেন্নাইয়ে নেওয়া হয়। তার সঙ্গে গেছেন মা ও দুই ভাই।

কায়সার হামিদ বলেন, ‘দেশে চিকিৎসাধীন অবস্থায় কারিনাকে অপ্রয়োজনীয় ওষুধ, স্লিপিং পিল ও অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। যার ফলে তার ফুসফুস আক্রান্ত হয়েছে। এখন সেখানকার ডাক্তাররা তার ফুসফুস সুস্থ করে তুলতে কাজ করছেন। এরপর লিভার প্রতিস্থাপনের কাজ সম্পন্ন হবে।’

কারিনাকে লিভার দিতে সম্মত আছেন তার দুই ভাই মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদ। কারিনার রক্তের গ্রুপের সঙ্গে মিল থাকায় ছোট ভাই সাদাত হামিদের ২০ শতাংশ লিভার কারিনার শরীরে প্রতিস্থাপন করা হবে বলে জানিয়েছেন।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত হলেও অভিনয়ও করতেন কারিনা কায়সার। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ ও ৩৬-২৪-৩৬।